Homeখেলাধুলাক্রিকেটআবারও দলে ফিরলেন নাসুম আহমেদ

আবারও দলে ফিরলেন নাসুম আহমেদ

নাসুম আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের জন্য আগেই বাংলাদেশ দলের স্কোয়াড প্রকাশ করা হয়েছিল। সেই দলে নতুন করে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
৩০ বছর বয়সী নাসুম এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৪.৪৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৬টি উইকেট। সর্বশেষ তিনি ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে।

তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশ বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের বাকি দুইটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত,জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments